জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন" এর আলোকে দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, ভিকটিমদের আইনী সুরক্ষা ও সর্বাত্মক মানবিক সহায়তায় আমরা সদা প্রস্তুত।

জনস্বার্থে আমরাই তথ্য প্রকাশকারী, আমরাই হুইসেল ব্লোয়ার।

আমাদের সম্পর্কে

সুশাসন ও ন্যায়বিচারের লক্ষ্যে একটি আইনী ও মানবিক সোসাইটি

“জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী (হুইসেল ব্লোয়ার) সোসাইটি” একটি জনকল্যাণমূলক ও দুর্নীতিবিরোধী সংগঠন। ২০১১ সালের জাতীয় সংসদের গেজেট এবং ২০১৭ সালের সংশোধনী আইনের আলোকেই আমাদের পথচলা। আমাদের সংগঠনের প্রতিটি প্রতিনিধি এক একজন ‘হুইসেল ব্লোয়ার’, যারা সমাজ থেকে দুর্নীতি দূর করতে এবং জনস্বার্থে তথ্য প্রকাশ করতে সাহসের সাথে কাজ করে যাচ্ছেন। আমরা তথ্য প্রকাশকারীদের আইনী ও প্রশাসনিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সংগঠনের কার্যক্রম

দুর্নীতি অনুসন্ধান ও তথ্য প্রকাশ

জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন ২০১১ ও ২০১৭ এর আলোকে দুর্নীতি বিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট দপ্তরকে সহায়তা করা।

হুইসেল ব্লোয়ারদের সুরক্ষা

তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হয়রানী প্রতিরোধে এবং তাদের আইনী, প্রশাসনিক, মানসিক ও সর্বোচ্চ নিরাপত্তা সহায়তা প্রদানে আইনী পদক্ষেপ নেওয়া।

বিনামূল্যে আইনী সহায়তা

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে আইনী সহায়তা প্রদান এবং জনস্বার্থে সুরক্ষা প্রদান আইনের ধারা অনুযায়ী মামলা ও দ্রুত বিচার প্রক্রিয়ায় আইনী আবেদন পরিচালনা।

সালিশ ও বিরোধ নিষ্পত্তি

স্থানীয় প্রতিনিধি, প্রশাসন এবং বিজ্ঞ আইনজীবীদের প্রত্যক্ষ সহযোগিতায় ছোট-খাটো সামাজিক বিরোধগুলো সালিশ মীমাংসার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা।

আশ্রয়ন ও পুনর্বাসন কেন্দ্র

দুঃস্থ, নির্যাতিত নারী ও শিশু, প্রতিবন্ধী, পথশিশু ও বৃদ্ধদের জন্য স্থায়ী আশ্রয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে পুনর্বাসন করা।

শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা

সমাজ থেকে দারিদ্র বিমোচন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদান করা।