What We Do

আমাদের কার্যক্রম ও সেবাসমূহ

দুর্নীতি প্রতিরোধে আইনী লড়াই, হুইসেল ব্লোয়ারদের রাষ্ট্রীয় সুরক্ষা প্রদান এবং অসহায় মানুষের স্থায়ী পুনর্বাসনে আমাদের বহুমুখী সামাজিক উদ্যোগ।

সংগঠনের কার্যক্রম

দুর্নীতি অনুসন্ধান ও তথ্য প্রকাশ

জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন ২০১১ ও ২০১৭ এর আলোকে দুর্নীতি বিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট দপ্তরকে সহায়তা করা।

হুইসেল ব্লোয়ারদের সুরক্ষা

তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হয়রানী প্রতিরোধে এবং তাদের আইনী, প্রশাসনিক, মানসিক ও সর্বোচ্চ নিরাপত্তা সহায়তা প্রদানে আইনী পদক্ষেপ নেওয়া।

বিনামূল্যে আইনী সহায়তা

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে আইনী সহায়তা প্রদান এবং জনস্বার্থে সুরক্ষা প্রদান আইনের ধারা অনুযায়ী মামলা ও দ্রুত বিচার প্রক্রিয়ায় আইনী আবেদন পরিচালনা।

Stories Image
সালিশ ও বিরোধ নিষ্পত্তি

স্থানীয় প্রতিনিধি, প্রশাসন এবং বিজ্ঞ আইনজীবীদের প্রত্যক্ষ সহযোগিতায় ছোট-খাটো সামাজিক বিরোধগুলো সালিশ মীমাংসার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা।

আশ্রয়ন ও পুনর্বাসন কেন্দ্র

দুঃস্থ, নির্যাতিত নারী ও শিশু, প্রতিবন্ধী, পথশিশু ও বৃদ্ধদের জন্য স্থায়ী আশ্রয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে পুনর্বাসন করা।

Stories Image
শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা

সমাজ থেকে দারিদ্র বিমোচন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদান করা।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য

(১) জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ জাতীয় সংসদের গেজেট (সুরক্ষা প্রদান) আইন ২০১১ ও সংশোধনী ২০১৭ এর আলোকে কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরকে সহায়তা করা। 

(২) এই সংগঠনের প্রত্যেক প্রতিনিধি বা তথ্য প্রকাশকারী বা সংগ্রহকারী সকলেই হুইসেল ব্লোয়ার নামে পরিচিত হবেন। 

(৩) হুইসেল ব্লোয়ারদের আইনী, প্রশাসনিক, মানষিক ও নিরাপত্তা সহায়তা প্রদান।

(৪) এই সংগঠন দুর্নীতি বিরোধী জনসচেতনতা সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। 

(৫) তথ্য প্রকাশকারীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হয়রানী প্রতিরোধে প্রশাসনিক ও আইনী পদক্ষেপ সহায়তা প্রদান করা। 

(৬) সামাজিক ও জনকল্যাণমূলক আইনী সহায়ক বা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

(৭) অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে আইনী সহায়তা প্রদান করবে। 

(৮) স্থানীয় প্রতিনিধি, প্রশাসন ও আইনজীবিদের সহযোগীতায় ছোট খাটো বিরোধ সালিশ মীমাংসার মাধ্যমে সমাধান বা নিষ্পত্তি করা। 

(৯) সামাজিক সচেতনতা, মানবাধিকার, ন্যায়বিচার ও সম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করা। 

(১০) শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও দারিদ্র বিমোচনে কাজ করা। 

(১১) আশ্রায়ন ও পুনর্বাসন কার্যক্রম: বন বিভাগের জমি ও খাস জমিতে দুঃস্থ, অসহায়, নির্যাতিত নারী ও শিশু, স্বামী পরিত্যাক্তা নারী, স্বামী নিগৃহীতা নারী, আহত বা নিহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য. পথশিশু, মানসিক ভারসাম্যহীন, অন্ধ, প্রতিবন্ধী, হিজরা ও বৃদ্ধদের জন্য আশ্রায়ন ও পুনর্বাসন কেন্দ্র, শিক্ষাকেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কৃষিপণ্য ও প্রাণীসম্পদ উৎপাদন ও বিপনন ব্যবস্থা বাস্তবায়ন করা। 

(১২) জনস্বার্থে সুরক্ষা প্রদান আইন, ২০১১ এর ধারা ৩, ৪, ৭ এবং সংশোধনী আইন, ২০১৭ এর ধারা ৪ (ক), ৮ অনুযায়ী জনস্বার্থে মামলা ও দ্রুত বিচার প্রক্রিয়ায় আবেদনের প্রেক্ষিতে সহায়তা প্রদান। (১৩) সংস্থার আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র, আইন ও বিচার ও তথ্য মন্ত্রণালয় কর্তৃক স্মারক ও আদেশ জারীর মাধ্যমে প্রশাসনিক সহযোগীতা চাওয়া।